যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব, ৩৪ জনের প্রাণহানী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৬ মার্চ ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এই দুর্যোগে ৬টি অঙ্গরাজ্যের প্রায় আড়াই লাখ বাড়িঘর ও সম্পত্তি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়া শক্তিশালী এই টর্নেডোর আঘাতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে দেশটির এই অঞ্চলে আবহাওয়ার আরও অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে।
রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে বহু গাড়ি উল্টে গেছে এবং ঘরবাড়ি ভেসে গেছে। এতে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন, যার মধ্যে শুধুমাত্র মিসৌরিতেই মারা গেছেন ১২ জন। কানসাসে ধুলো ঝড়ের কারণে ৫৫ টিরও বেশি গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ৮ জনের প্রাণহানি ঘটেছে।
এছাড়া টেক্সাসে ভয়াবহ ধুলোঝড়ের সময় গাড়ি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, অন্যদিকে ওকলাহোমা এবং আরকানসাসেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
পর্যবেক্ষণ সাইট পাওয়ারআউটেজ অনুসারে, স্থানীয় সময় শনিবার বিকেলেও টেক্সাস, মিসৌরি এবং ইলিনয়সহ ছয়টি অঙ্গরাজ্যে ২ লাখ ৭০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে।
এছাড়া মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা এবং পশ্চিম টেনেসিতে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে এবং এই অঞ্চলে আরও তীব্র ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চল জুড়ে খারাপ আবহাওয়া অব্যাহত থাকায় এই তিনটি অঙ্গরাজ্যের পাশাপাশি আলাবামা এবং আরকানসাসের কিছু অংশে আকস্মিক বন্যা এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, এই আকস্মিক বন্যা মারাত্মক আকার ধারণ করতে পারে। এছাড়া শনিবার সকালে মধ্য মিসিসিপিতেও টর্নেডো সতর্কতার অংশ হিসেবে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হয়েছিল।
এনডব্লিউএস এই পরিস্থিতিকে ‘বিশেষ করে বিপজ্জনক’ হিসাবে বর্ণনা করে এই অঞ্চলে ‘একাধিক তীব্র থেকে প্রবল শক্তিশালী টর্নেডো’ সম্পর্কেও সতর্ক করেছে। আবহাওয়া সংস্থা জানিয়েছে, ‘আপনি যদি এই অঞ্চলগুলোতে বাস করেন, তাহলে আপনার কাছে যাওয়া যায় এমন সবচেয়ে শক্তিশালী অবকাঠামোতে যান এবং ঝড় শেষ না হওয়া পর্যন্ত ওই স্থানেই থাকুন।’
মিসৌরির গভর্নর মাইক কেহো বলেছেন, তার অঙ্গরাজ্যটি তীব্র ঝড় এবং টর্নেডোতে বিধ্বস্ত হয়ে গেছে; ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। মিসৌরির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ২৫টি কাউন্টিতে ১৯টি টর্নেডো আঘাত হেনেছে বলে প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরকানসাসে তিনজনের মৃত্যু এবং ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যার ফলে গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পও তার অঙ্গরাজ্যে খারাপ আবহাওয়ার পূর্বাভাসকে সামনে রেখে আগেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, রোববারের মধ্যে টর্নেডোটি আলাবামা, ফ্লোরিডা এবং জর্জিয়াকেও গ্রাস করতে পারে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






